অমিত শাহ ও যোগী আদিত্যনাথের খুনের হুমকি মেল এল মুম্বইয়ে সিআরপিএফ-এর অফিসে - The News Lion

অমিত শাহ ও যোগী আদিত্যনাথের খুনের হুমকি মেল এল মুম্বইয়ে সিআরপিএফ-এর অফিসে

 


দি নিউজ লায়নঃ   অমিত শাহ ও যোগী আদিত্যনাথের খুনের হুমকি মেল এল মুম্বইয়ে সিআরপিএফ-এর অফিসে।  এই মেলে স্পষ্ট উল্লেখ রয়েছে, ওড়ানো হবে যোগীকে। অমিত শাহকে সুইসাইড অ্যাটাকে হত্যা করার জন্য  কিছুদিন আগেই মুম্বইয়ের সিআরপিএফের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছিল। আগামীদিনে একইভাবে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের মারা হবে।


সিআরপিএফ সংবাদ সংস্থা এএনআইকে মঙ্গলবার মেলের কথা জানায়। সিআর পিএফ জানিয়েছে, ‘‘দিন কয়েক আগেই শাহ এবং যোগীকে হত্যার হুমকি দিয়ে ওই মেল আসে সিআরপিএফ-এর কাছে। ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থাকে সতর্ক করা হয়েছে। সিআরপিএফ-এর মুম্বইয়ের সদর দফতরে এসেছে মেইলটি।  ১১ জন আত্মঘাতী জঙ্গির কথা বলা হয়েছে।


 দেশের বিভিন্ন ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাবে বলেও হমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। যদিও এই হুমকি ইমেল কারা পাঠিয়েছে তা এখনও স্পষ্ট নয়।তবে মেলের সূত্র খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।  এদিকে, সরাসরি খুনের হুমকি দিয়ে এই ইমেলের পর থেকে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ দু’জনেরই নিরাপত্তা বাড়ানো হয়েছে।     



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.